দার্জিলিং জেলায় প্ৰথম ও রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করে শিলিগুড়ির ছাত্রী অনন্যা
দি নিউজ লায়নঃ দার্জিলিং জেলায় প্ৰথম ও রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করে শিলিগুড়ির ছাত্রী অনন্যা পুরকায়েৎয়ের স্বপ্ন অনাথ শিশুদের জন্য স্কুল তৈরী। শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী অনন্যা পুরকায়েৎ এর প্রাপ্ত নম্বর ৪৯২ (৯৮.০৪%)। বিভিন্ন বিষয়ে তার প্রাপ্ত নম্বর বাংলায়-৯৪, ইংরেজি-৯৭, রসায়নবিদ্যায় ৯৯, গণিতে ৯৯,পদার্থ বিদ্যায় ৯৯, জীব বিদ্যায় ৯৮।
শিলিগুড়ি নৌকাঘাট নিবাসী মেধাবী ছাত্রী অনন্যার বাবা নেপাল পুরকায়েৎ ছিলেন স্কুল শিক্ষক। অনন্যা জানায় বর্তমানে সে এন্ট্রান্স এর প্রস্তুতি নিচ্ছে। ইঞ্জিনিয়ারিং করে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনার মাধ্যমে ভবিষ্যতে রিসার্চের হতে চায় সে। সে বলে পড়াশোনার পাশাপাশি সমাজের প্রতিও কিছু দায়িত্ব রয়েছে। সামাজিক দায়িত্ববোধকে সমান গুরুত্ব দিতে চায় সে। আর তাই অনাথ শিশুদের খোলা মেধাবী এই ছাত্রীর স্বপ্ন। নিজের উপার্জিত অর্থ থেকে অনাথ স্কুল চালাতে চায় সে।
একইসঙ্গে অঙ্কন নাচ গান আবৃত্তি করতে ভালোবাসে অন্যন্যা। রাজ্য মেধা তালিকায় স্থান করেও কোভিডের বিশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তার বক্তব্য একটা পরীক্ষা জীবনে সবকিছু নয়। পরিস্থিতি যাইহোক কঠোর অক্লান্ত শ্রম দিয়েই পড়াশুনো এবং অধ্যায়ন করা উচিত। মেধাবী ছাত্রী বীজমন্ত্র হার্ডওয়ার্কের কোনো শর্টকার্ট হয়না।

Post a Comment